News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসকে তোপ অমিত শাহের, বললেন শুধুমাত্র মোদীজিই পারেন মানুষের জীবনে পরিবর্তন আনতে
Image

কংগ্রেসকে তোপ অমিত শাহের, বললেন শুধুমাত্র মোদীজিই পারেন মানুষের জীবনে পরিবর্তন আনতে

সাভাদত্তি ইল্লাম্মা (কর্ণাটক), ৬ মে (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। কংগ্রেসকে স্বার্থপর আখ্যা দিয়ে অমিত শাহ বলেছেন, কংগ্রেস কখনই কল্যাণ ও উন্নয়নের কথা ভাবে না, বরং নিজস্ব স্বার্থপর উদ্দেশ্য পূরণই লক্ষ্য। শুধুমাত্র মোদীজির নেতৃত্বই উন্নত ও সমৃদ্ধ কর্ণাটক নিশ্চিত সম্ভব। একমাত্র মোদীজিই পারেন মানুষের জীবন বদলে দিতে। শনিবার কর্ণাটকের সাভাদত্তি ইল্লাম্মাতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ।

কর্ণাটকে এবার বিজেপি ক্ষমতায় আসবে এই দাবি করে অমিত শাহ বলেছেন, আগামী ১৩ মে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। গত নির্বাচনে আপনারা সবাই যদি এটা সম্ভব করতেন, তাহলে আপনাদের রাজ্য কংগ্রেস ও জেডি(এস)-এর অপবিত্র জোটের যন্ত্রণা ভোগ করত না। অমিত শাহ বলেছেন, কর্ণাটকে একটি ডবল ইঞ্জিন সরকার গঠন করুন… উন্নয়ন, নিরাপত্তা এবং সেচের জলের একটাই গ্যারান্টি আছে, আর সেটা হল নরেন্দ্র মোদীজি।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top