News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে শহিদ হিমাচল প্রদেশের জওয়ানও, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী
Image

কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে শহিদ হিমাচল প্রদেশের জওয়ানও, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী


ধর্মশালা, ৫ মে (হি. স.) জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কান্দি এলাকায় শুক্রবার জঙ্গি দমন অভিযানে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে শহিদ হয়েছেন হিমাচল প্রদেশের কাংড়া জেলার সুলাহ এলাকার এক সেনা জওয়ান। তাঁর নাম অরবিন্দ কুমার (৩২)। শনিবার তাঁর মরদেহ নিজ গ্রামে আনা হবে।

তিনি ২০১২ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তাঁদের বিয়ে হয়েছে মাত্র পাঁচ বছর। তাঁদের চার ও দুই বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। ছেলের আকস্মিক মৃত্যুতে বাবা উজ্জ্বল সিং, মা নির্মলা দেবী ও স্ত্রী বিন্দু দেবী শোকে কাতর। তাঁর এক বড় ভাই ও এক বোন আছে।
অরবিন্দ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাজৌরিতে সন্ত্রাসীদের সাথে লড়াইয়ে প্রাণ হারানো সমস্ত সেনা সদস্যদের আত্মত্যাগের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, যে দেশ সর্বদা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ করবে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top