News Flash

Image

বোমা বিস্ফোরণে গুরুতর আহত  দুই কিশোর

আগরতলা, ৫ (হি.স.) : বাধারঘাট দশরথ দেব স্টেডিয়ামে বোমা বিস্ফোরণে  গুরুতর আহত হয়েছে দুই কিশোর। ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ সহ বোম স্কোয়াড।বর্তমানে দুই কিশোর জি বি হাসপাতালে চিকিৎসাধীনে আছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুর ১২ টা নাগাদ খবর আসে স্থানীয় মানুষ বাধারঘাট দশরথ দেব স্টেডিয়ামের বিকট আওয়াজ শুনতে পেয়েছেন। সেই খবরের ভিত্তিতে আরক্ষাবাহিনী ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে জানতে পারেন বোমা বিস্ফোরণে দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ বছর হবে। স্থানীয়রা তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে গেছেন। সাথে সাথে পুলিশ খবর পাঠিয়েছে বোম স্কোয়াডে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শ্রমিকদের পরিত্যক্ত ঘর থেকে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে।সেই ঘর থেকে  আরেকটি বোমাকে উদ্ধার করেছে বোম স্কোয়াড। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। 

আহত কিশোরদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা স্টেডিয়ামে বল খুঁজতে গিয়েছিল। খেলার সামগ্রী ভেবে তারা বোমা স্পর্শ করতেই বিস্ফোরণ ঘটেছে। তাতে দুই তারা গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা দুজনেই জি বি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

Releated Posts

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top