News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশায় দুর্ঘটনায় মৃত বাঙালি দুই শ্রমিক, চারজনের অবস্থা আশঙ্কাজনক
Image

ওডিশায় দুর্ঘটনায় মৃত বাঙালি দুই শ্রমিক, চারজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৪ মে (হি. স.) : ওডিশার জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্য হয়েছে দুই পোল্ট্রি শ্রমিকের। চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে।

জানা গিয়েছে, বসিরহাট ও বাদুড়িয়া থানা এলাকার শ্রমিক তাঁরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার সংগ্রামপুরি শিবাটি গ্রাম পঞ্চায়েতের শিবাটি গ্রামের বাসিন্দা বছর ৪০-এর সাইফুল গাজী, বাদুড়িয়া থানার পুরো গ্রামের বছর ২৫-এর আশারফ সর্দার সহ বসিরহাট ও বাদুড়িয়া থেকে মোট ছয় জন শ্রমিক রওনা দেয়। বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ কোম্পানির চার চাকার গাড়ি নিয়ে রওনা দেয় তাঁরা। শুক্রবার ভোরে বাংলা ও ওডিশার জাতীয় সড়কে বালেশ্বর জেলার সড় থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্রমিক বোঝাই ওই গাড়িটি সজোরে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। তাতে মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে যায় চার চাকার গাড়িটি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি চারজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন মৃত ও আহত শ্রমিকদের পরিবারের লোকেরা। তাঁদের বক্তব্য, শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ।

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top