News Flash

  • Home
  • দিনের খবর
  • খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের সূচনা করলেন অনুরাগ ঠাকুর, অনুষ্ঠিত হবে ২৩ মে থেকে
Image

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের সূচনা করলেন অনুরাগ ঠাকুর, অনুষ্ঠিত হবে ২৩ মে থেকে

লখনউ, ৫ মে (হি.স.) : কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর উত্তর প্রদেশের লখনউতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের লোগো, জার্সি, মাসকট এবং গান লঞ্চ করেছেন। তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে, এই গেমসে সারা দেশের ২০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন বলেছেন, একটা সময় উত্তর প্রদেশ দাঙ্গার জন্য পরিচিত ছিল, কিন্তু এখন রাজ্য পরিচিত হবে ”দঙ্গল”-এর জন্য, যা এখানে কুস্তিগীররা করবেন। আমাদের পদকপ্রাপ্তরা রাইফেল শ্যুটিংয়ে পদক জিতবেন। এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এক দশক আগেও মানুষ খেলাধুলা ও ক্রীড়াবিদদের সম্পর্কে ভালো ধারণা পেত না। মানুষজন ধরে নিয়েছিলেন খেলাধুলা একটি অপ্রয়োজনীয় কার্যকলাপ এবং সময় অপচয়। কিন্তু এখন মানুষের চিন্তাধারা বদলে গিয়েছে। মানুষ এখন তাদের সন্তানদের খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে একজন ব্যক্তি শুধু ফিট থাকতে পারে না, আমাদের দেশকেও শক্তিশালী করতে পারেন। খেলো ইন্ডিয়া এবং ফিট ইন্ডিয়া আন্দোলন একই সিরিজের অংশ।

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top