News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে মেয়রের পরিদর্শন
Image

জিবি বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে মেয়রের পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷  রাজধানী আগরতলা শহরের ব্যস্ততম এলাকা গুলির মধ্যে একটি হল জিবি বাজার এলাকা৷ স্বাভাবিক ভাবেই জিবি বাজার এলাকায় প্রায় সময় যান জট সৃষ্টি হয়৷ জিবি বাজার এলাকাকে যান জট মুক্ত রাখতে শুক্রবার জিবি বাজার এলাকা সরজমিনে পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷  এদিন পরিদর্শনে ছিলেন আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, বিশিষ্ট  সমাজসেবী পাপিয়া দত্ত, স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যরা৷ জিবি বাজার এলাকা সরজমিনে পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বর্তমান সরকার প্রতিষ্ঠার পর জিবি বাজার থেকে ৭৯ টিলা পর্যন্ত রাস্তাটি প্রসস্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ কাজও শুরু হয়৷ কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ জায়গা ছারেনি৷ তাই এইদিন রাস্তাটি সরজমিনে পরিদর্শন করেছেন৷ যারা জায়গা ছারেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এবং দ্রুত রাস্তার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ একই সাথে আইটিআই রোডকেও যানজট মুক্ত রাখার জন্য বলা হয়েছে৷ মেয়র জানান জিবি বাজারকে অত্যাধুনিক বাজারে উন্নীত করা এবং জিবি বাজার থেকে ৭৯ টিলা যাওয়ার রাস্তাটি প্রশস্ত করার কাজ দ্রুত শুরু করা হবে৷ বর্তমান সরকার এবং আগরতলা পুর নিগম জিবি বাজারকে অত্যাধুনিক বাজারে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ পাশাপাশি জিবি বাজার থেকে ৭৯ টিলা যাওয়ার রাস্তাটি ৬০ ফুট প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রাস্তা প্রশস্ত করার উদ্যোগ আরো আগেই নেওয়া হয়েছিল৷ কিন্তু রাস্তার দু’’পাশে সরকারি জমি একাংশের লোকজন জবরদখল করে রেখেছে৷ সরকারি জায়গা জবরদখল মুক্ত করার জন্য একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে৷ কিন্তু সরকারি জায়গা জবরদখল মুক্ত করা হয়নি৷ সেজন্যই আগরতলা পুরো নিগমের মেয়র সহ এলাকার কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে মেয়র দীপক মজুমদার স্পষ্ট বার্তা দিয়েছেন শীঘ্রই সরকারি জবরদখলকৃত জায়গা দখলমুক্ত করা না হলে প্রশাসন সরকারি জায়গা জবরদখলমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷৷ এদিন মেয়র শেষবারের মতো জবরদখল কারীদের জায়গা জবরদখলমুক্ত করে দেওয়ার অনুরোধ জানান৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন জিবি বাজার থেকে অত্যাধুনিক বাজারে উন্নীত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে২/১ বছরের মধ্যেই বাজারটি একটি  অত্যাধুনিক বাজারে পরিণত হবে৷ এজন্য তিনি জিবি বাজারের ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চেয়েছেন৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top