নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজধানী আগরতলা শহরের ব্যস্ততম এলাকা গুলির মধ্যে একটি হল জিবি বাজার এলাকা৷ স্বাভাবিক ভাবেই জিবি বাজার এলাকায় প্রায় সময় যান জট সৃষ্টি হয়৷ জিবি বাজার এলাকাকে যান জট মুক্ত রাখতে শুক্রবার জিবি বাজার এলাকা সরজমিনে পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ এদিন পরিদর্শনে ছিলেন আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যরা৷ জিবি বাজার এলাকা সরজমিনে পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বর্তমান সরকার প্রতিষ্ঠার পর জিবি বাজার থেকে ৭৯ টিলা পর্যন্ত রাস্তাটি প্রসস্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ কাজও শুরু হয়৷ কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ জায়গা ছারেনি৷ তাই এইদিন রাস্তাটি সরজমিনে পরিদর্শন করেছেন৷ যারা জায়গা ছারেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এবং দ্রুত রাস্তার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ একই সাথে আইটিআই রোডকেও যানজট মুক্ত রাখার জন্য বলা হয়েছে৷ মেয়র জানান জিবি বাজারকে অত্যাধুনিক বাজারে উন্নীত করা এবং জিবি বাজার থেকে ৭৯ টিলা যাওয়ার রাস্তাটি প্রশস্ত করার কাজ দ্রুত শুরু করা হবে৷ বর্তমান সরকার এবং আগরতলা পুর নিগম জিবি বাজারকে অত্যাধুনিক বাজারে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ পাশাপাশি জিবি বাজার থেকে ৭৯ টিলা যাওয়ার রাস্তাটি ৬০ ফুট প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রাস্তা প্রশস্ত করার উদ্যোগ আরো আগেই নেওয়া হয়েছিল৷ কিন্তু রাস্তার দু’’পাশে সরকারি জমি একাংশের লোকজন জবরদখল করে রেখেছে৷ সরকারি জায়গা জবরদখল মুক্ত করার জন্য একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে৷ কিন্তু সরকারি জায়গা জবরদখল মুক্ত করা হয়নি৷ সেজন্যই আগরতলা পুরো নিগমের মেয়র সহ এলাকার কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে মেয়র দীপক মজুমদার স্পষ্ট বার্তা দিয়েছেন শীঘ্রই সরকারি জবরদখলকৃত জায়গা দখলমুক্ত করা না হলে প্রশাসন সরকারি জায়গা জবরদখলমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷৷ এদিন মেয়র শেষবারের মতো জবরদখল কারীদের জায়গা জবরদখলমুক্ত করে দেওয়ার অনুরোধ জানান৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন জিবি বাজার থেকে অত্যাধুনিক বাজারে উন্নীত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে২/১ বছরের মধ্যেই বাজারটি একটি অত্যাধুনিক বাজারে পরিণত হবে৷ এজন্য তিনি জিবি বাজারের ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চেয়েছেন৷

জিবি বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে মেয়রের পরিদর্শন
Tags:
Releated Posts
স্মার্ট মিটার বন্ধসহ ৮ দফা দাবিতে বামুটিয়া বিদ্যুৎ দপ্তরে কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১০ জুলাই : স্মার্ট মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল বাতিলসহ ৮…
ধর্মনগর এফসিআই গোডাউন ঘিরে দুর্নীতির অভিযোগ, সরকারি চাল পাচারের আশঙ্কা
ধর্মনগর, ১০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর এফসিআই গোডাউনকে ঘিরে সরকারি খাদ্যশস্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ, রেশন ব্যবস্থার মাধ্যমে…
বড়দোয়াল ৩ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, দুর্ভোগে ১৬০ পরিবারের বাসিন্দারা
আগরতলা, ১০ জুলাই: বড়দোয়াল ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন। বড়দোয়াল বাজার থেকে মোল্লাপাড়া…
খোয়াইয়ের রাধানগর স্ট্যান্ড থেকে ৪ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক আটক, অনুপ্রবেশ ও জাল নথি চক্রের অভিযোগে উদ্বেগ
আগরতলা, ১০ জুলাই: খোয়াইয়ের রাধানগর স্ট্যান্ড এলাকা থেকে চারজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটকদের পরিচয় ও…


















