News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএমের বর্ষিয়ান নেতা মানিক দাশগুপ্ত প্রয়াত
Image

সিপিএমের বর্ষিয়ান নেতা মানিক দাশগুপ্ত প্রয়াত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷   বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৯ টায় আগরতলাস্থিত নিজের মেয়ের বাড়িতে প্রায়ত হয়েছেন সি.পি.এই.এম -এর বর্ষীয়ান নেতা সোনামুড়া মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক তথা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য মানিক দাসগুপ্ত৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর৷ ১৯৬৯ সালে তিনি দলের সদস্যপদ লাভ করেন৷ ১৯৯৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সামলেছেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদকের দায়িত্ব৷ ৯৪ সাল থেকেই ২০১৮ সাল পর্যন্ত ছিলেন রাজ্য কমিটির সদস্যও৷ মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ,এক পুত্র ও এক কন্যা সমেত অসংখ্য আত্মীয় পরিজনকে৷ মৃত্যুর পর তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় আগরতলার মেলারমাঠের রাজ্য দপ্তরে৷ সেখান থেকে সোনামুড়া মহকুমা দপ্তরে আনা হয়৷ কয়েক ঘন্টা সেখানেই শায়িত থাকে দেহ৷ দলীয় নেতা  কর্মী সমেত গুণমুগ্দরা ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান৷ এরপর দলীয় পতাকা অর্ধনমিত রেখে সোনামুড়া শহরে বের হয় শোক মিছিল৷ মিছিলে পা মিলিয়েছেন বিধায়ক শ্যামল চক্রবর্তী ,বিধায়ক সামসুল হক ,প্রাক্তন   বিধায়ক ভানুলাল সাহা ,দলীয় নেতা পার্থ প্রতিম মজুমদার প্রমুখ৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top