News Flash

  • Home
  • খেলা
  • তুষারের ভেলকিতে মৌচাককে সহজেই হারালো ব্লাডমাউথ
Image

তুষারের ভেলকিতে মৌচাককে সহজেই হারালো ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।।

তুষার সাহার ভেলকিতে কুপোকাৎ মৌচাক ক্লাব। বাঁহাতি স্পিনার তুষারের ছোবলে মরশুমে আসরে সর্বনিম্ন রান করলো মৌচাক। নিজেদের প্রথম ম্যাচেই দুর্বল ব্যাটিং পারফরম্যান্স করে কোচের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন শশীকান্ত বিন-‌রা। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করে ৭ উইকেটে। তুষার সাহা-‌র বিষাক্ত স্পিনের ভেলকিতে মাত্র ৫৯ রান মৌচাক গুটিয়ে যাওয়ার পর ব্লাডমাউথ ৩ উইকেট হারিয়ে অনায়াসেই জয় লাভ করে। পাশাপাশি ব্লাডের ক্রিকেটাররা বুঝিয়ে দেন মরশুমে সেরা হওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছেনকৌশল আচার্য-‌রা। বিজয়ী দলের তুষার সাহা ৫ উইকেট নিয়েছেন। সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় তুষারকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই নড়বড়ে ছিলো মৌচাকের ইনিংস।ওপেনার অংশুল পান্ডে যদি সাময়িক প্রতিরোধ গনে না তুলতেন তাহলে হয়তোবা মৌচাকের স্কোর ৩০ রানের গন্ডি পার হতো না। অংশুল ৪৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ব্লাডমাউথের পক্ষে দলনায়ক তুষার সাহা (‌৫/‌১৩), মণির হুসেন (‌২/‌৭) এবং স্বরব সাহানি (‌২/‌১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৪.‌২ ওভারে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বঞলাডমাউথ। দলের পক্ষে কৌশল আচার্য ‌‌‌৩৪ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রানে এবং স্বরব সাহানি ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top