News Flash

  • Home
  • প্রধান খবর
  • শূন্যপদে নিয়োগ না হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
Image

শূন্যপদে নিয়োগ না হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২ মে (হি. স.) : বিভিন্ন দফতরে শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে না? মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, তাঁর ছাড়পত্র সত্ত্বেও কেন বেশ কিছু দফতরে এখনও নিয়োগ শুরু হয়নি, এ নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অনেক দফতরেই শূন্যপদ রয়েছে। সেই নিয়োগে তিনি ছাড়পত্র দিয়ে দিলেও সেগুলিতে নিয়োগ হচ্ছে না। সরকারি আধিকারিকেরা কেন গড়িমসি করছেন, তা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।

নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। শিক্ষক, অশিক্ষক থেকে পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে বিভিন্ন আদালতে। দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের একের পর এক নেতা, বিধায়কের।

অন্য দিকে, দ্রুত নিয়োগ, সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতা এবং বকেয়া ডিএ নিয়ে রাজ্যে আন্দোলন চলছে। এ নিয়ে রাজ্য সরকার কিছুটা অস্বস্তিতে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যে চাপান-উতোর শুরু হয়েছে। যদিও কোন কোন দফতরে শূন্যপদের কথা বলেছেন মমতা এবং কোনগুলিতে তাড়াতাড়ি নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছেন, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top