News Flash

  • Home
  • খেলা
  • সন্দীপের ৬ উইকেট, আলবাহারের দুরন্ত ব্যাটিং : জয় দিয়ে লীগ শুরু পোলস্টারের
Image

সন্দীপের ৬ উইকেট, আলবাহারের দুরন্ত ব্যাটিং : জয় দিয়ে লীগ শুরু পোলস্টারের

পোলস্টার:- ২০৬/৮(৫০)

মৌচাক:- ৮৩/১০(২৭.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। জয় দিয়ে লীগ সূচনা করেছে পোলস্টার ক্লাবও। হারিয়েছে মৌচাক ক্লাবকে ১২৩ রানের ব্যবধানে। টিসিএ আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনের খেলা। এমবিবি স্টেডিয়ামে সকাল ৮ টায় ম্যাচ শুরুতে টস জিতে মৌচাক ক্লাব প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পোলস্টার নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে উইকেট রক্ষক মোঃ আলবাহারের অপরাজিত ৮১ রান এবং ঋতুরাজ ঘোষ রায়-এর ৩৫ রান ও শিভম পান্ডের ২৪ রান উল্লেখ করার মতো। আলবাহার ৮৪ বল খেলে ছটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৮১ রান সংগ্রহ করে। মৌচাকের দীপ্তনু চক্রবর্তী ৩৫ রানে এবং শ্যামল বিশ্বাস ৩৮ রানে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া, অধিনায়ক দানবীর সিং ও সাত্ত্বিক দত্ত পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মৌচাকের ব্যাটার্সরা যথেষ্ট ব্যর্থতার পরিচয় দেয়। পোলস্টারের সন্দীপ সরকারের বোলিং দাপটে মৌচাকের ব্যাটসম্যানরা উইকেটে দাঁড়াতেই পারেনি। সন্দীপ একাই ছয়টি উইকেট তুলে নেয় ২৩ রানের বিনিময়ে। মৌচাক ২৭.২ ওভার খেলে ৮৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। উইকেট রক্ষক প্রীতম দাস সর্বাধিক ৩০ রান পায়। পোলস্টারের অমরেশ দাস ও দ্বৈপায়ন ভট্টাচার্য পেয়েছে একটি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ সন্দীপ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top