News Flash

  • Home
  • দেশ
  • বেসরকারি উদ্যোগে রাজারহাটে হবে স্কিল ডেভেলপমেন্ট সিটি
Image

বেসরকারি উদ্যোগে রাজারহাটে হবে স্কিল ডেভেলপমেন্ট সিটি

কলকাতা, ২ মে (হি. স.) : সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেই বেকারদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন, স্কিল ডেভেলপমেন্ট সিটি তৈরি হচ্ছে রাজ্যে। রাজারহাটে বেসরকারি উদ্যোগে একটি স্কিল ডেভেলপমেন্ট সিটি তৈরি হবে। যেখানে একাধারে ট্রেনিং এবং ক্যাম্পাসিং হবে। যার অর্থ একই সঙ্গে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান দুটোই হবে একই জায়গায়। এই প্রকল্পের জন্য ৭২.৩৩ একর জমি দিচ্ছে রাজ্য সরকার।

তৃতীয় তৃণমূল সরকারের বয়স এখন দু’বছর। এই দু’বছরে কিছুটা হলেও বদলেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। নিয়োগ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে বিরোধী শিবির। আবার চাপ আসছে কেন্দ্র থেকেও। তাই ঘুরে দাঁড়াতে ইতিবাচক কিছু কাজ করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top