News Flash

Image

৪৯ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷  আগরতলা পুর নিগমের  ৪৯ নং ওয়ার্ডের অন্তর্গত আমতলী থানা সংলগ্ণ এলাকা সরজমিনে পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷
এইদিন নিগমের মেয়রের সাথে ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানী সরকার সহ স্থানীয় কাউন্সিলার ও আধিকারিকরা৷ এইদিন এলাকার তিনটি পুকুর, অর্ধ নির্মিত কমিউনিটি হল, বেহাল রাস্তা ও ড্রেইন সরজমিনে ঘুরে দেখেন নিগমের মেয়র৷ পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিগমের মেয়র দিপক মজুমদার জানান স্থানীয় জনগণ দীর্ঘ দিন ধরে এলাকার সমস্যা গুলির বিষয়ে জানিয়ে আসছে৷ তাই এইদিন এলাকাটি ঘুরে দেখেছেন৷ তিনটি পুকুর এইদিন ঘুরে দেখেছেন৷ পুকুর গুলির পাড় বাধানো হবে৷ একই সাথে এলাকায় থাকা পরিত্যক্ত মাঠটি খেলার উপযোগী করে তোলা হবে৷ তিনি আরও জানান এলাকার রাস্তা ও ড্রেইন গুলি সংস্কার করা হবে৷ এডিবি ফান্ড থেকে অর্থ ব্যয় করে এই সকল কাজ করা হবে৷ তিনি আরও জানান মানুষকে সঠিক পরিষেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান আগরতলা পুর নিগম৷

Releated Posts

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026

ধর্মনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে ১৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগস্ট: ধর্মনগর শহরে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ। রাজবাড়ি আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভার পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: রাজ্য সরকারের কোনও দপ্তরে জুনিয়র কর্মচারীদের তুলনায় সিনিয়ররা যেন বেতন কম না পান তা…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top