News Flash

  • Home
  • খেলা
  • এ বারের আইপিএল-এ এর মধ্যেই তৈরি হয়েছে নানা রেকর্ড, কী কী তা দেখে নেওয়া যাক
Image

এ বারের আইপিএল-এ এর মধ্যেই তৈরি হয়েছে নানা রেকর্ড, কী কী তা দেখে নেওয়া যাক

মুম্বই, ২ মে (হি.স.): ষষ্ঠদশতম আইপিএলের ইতিহাসে রবিবার (৩০/৪/২০২৩) ছিল একটি বিশেষ দিন। মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচটি ছিল টুর্নামেন্টের ১০০০ তম ম্যাচ। আর এই দিনেই তৈরি হয়েছে একাধিক নজির। ওই দিন আইপিএলে দু’টি ম্যাচ খেলা হয়েছে। মুম্বই-রাজস্থান ম্যাচ ছাড়াও হয়েছে চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের ম‍্যাচ। দু’টি ম্যাচেই উঠেছে ৪০০-র বেশি রান। অর্থাৎ, দু’টি ম্যাচ মিলিয়ে ৮০০-র বেশি রান হয়েছে। এই প্রথম আইপিএলে কোনও এক দিনে ৮০০ বা তার বেশি রান হল।

রবিবার মুম্বই (২১৪), রাজস্থান (২১২), চেন্নাই (২০০) এবং পঞ্জাব (২০১)— চারটি দলই তুলেছে ২০০-র বেশি রান। এই প্রথম বার আইপিএলে একই দিনে চারটি দলই ২০০র বেশি রান করল। আর রবিবার দু’টি ম্যাচেই জিতেছে পরে ব্যাট করা দল। আইপিএলের ইতিহাসে প্রথম বার এমন ঘটনা ঘটল। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ন’টি ম্যাচে উভয় দলই ২০০ বা তার বেশি রান তুলেছে। প্রতিযোগিতার ইতিহাসে এটাও একটা নজির।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে পাঁচটি ম্যাচে এমন ঘটনা ঘটেছিল। যা ছিল এত দিনের রেকর্ড। এছাড়া এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০টি ম্যাচে ৪০০ বা তার বেশি রান উঠেছে। এটিও নতুন নজির। রবিবার রাজস্থানের বিরুদ্ধে বিরুদ্ধে রান তাড়া করে জিতেছে মুম্বই। প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনের দল করেছিল ২১২ রান। জবাবে রোহিত শর্মারা করেন ২১৪ রান। আইপিএলের ইতিহাসে প্রথম বার কোনও দল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০০ বা তার বেশি রান তাড়া করে জয় পেল।

এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ২০০ বা তার বেশি রানের ইনিংস হয়েছে ২৪টি। এটাও প্রতিযোগিতার নতুন নজির।

উল্লেখ্য, আগের রেকর্ডটি ছিল ২০২২ সালে। গত বছর ১৮টি ২০০ বা তার বেশি রানের ইনিংস দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। এবার ২৮ এপ্রিল মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ন’জন বোলারকে ব্যবহার করেছিল। আইপিএলের ইতিহাসে প্রথম বার কোনও দল ন’জন বোলার ব্যবহার করেছে। সেই ম্যাচে পঞ্জাবও ব্যবহার করেছিল সাত জন বোলারকে। অর্থাৎ ম্যাচে মোট ১৬জন ক্রিকেটার বল করেছিলেন। আইপিএলের একটি ম্যাচে আর কখনও এত জন বোলার বল করেননি। আর এবারের আইপিএলে এখনও পর্যন্ত ২৭টি ছয় মেরেছেন ফ্যাফ ডুপ্লেসি। কোনও আইপিএলে একজন ব্যাটারের মারা সব থেকে বেশি ছক্কার নজির গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top