News Flash

  • Home
  • দেশ
  • ডিএ মিছিলের অনুমতি নিয়ে হাই কোর্টের প্রশ্ন রাজ্যকে
Image

ডিএ মিছিলের অনুমতি নিয়ে হাই কোর্টের প্রশ্ন রাজ্যকে

কলকাতা, ২ মে (হি. স.) : মহার্ঘ ভাতা নিয়ে নবান্ন অভিযানে আপত্তি কেন? রাজ্যকে প্রশ্ন করল কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, ‘‘রাজ্য এ ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে পারে। কিন্তু কর্মসূচিতে বাধা দিতে পারে না।’’ তাঁর প্রশ্ন, এ ক্ষেত্রে যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা রাজ্য সরকারেরই কর্মচারী।

মহার্ঘ ভাতার দাবিতে নবান্ন অভিযান কর্মসূচির অনুমতি চেয়ে মামলা হয়েছিল হাই কোর্টে। মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি মান্থার এজলাসে। সেই মামলা প্রসঙ্গেই বিচারপতি বলেন, ‘‘মিছিল করার অনুমতি চেয়ে ৩০ থেকে ৪০টি মামলা আমার কাছে এসেছে। কিন্তু মিছিল করার জন্য কেন আদালতকে বার বার হস্তক্ষেপ করতে হবে?’’

এর পরই রাজ্যের উদ্দেশে বিচারপতি মান্থা বলেন, ‘‘শান্তিপূর্ণ আন্দোলন করলে অসুবিধা কোথায়? বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে। স্কুল, কলেজ, বাজার, অফিস রয়েছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না।’’

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top