News Flash

Image

এক মাসের মধ্যে ডিএনএলএর ১৭৯ জন সদস্য অস্ত্র সংবরণ করবে, জানিয়েছেন ইতিকা

ডিফু (অসম) ২ মে (হি স) আগামী এক মাসের মধ্যে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) উগ্রপন্থী সংগঠনের ১৭৯ জন সদস্য অস্ত্র সংবরণ করবে বলে জানিয়েছেন জঙ্গি সংগঠনটির চেয়ারম্যান ইতিকা ডিফুসা। গত ২৭ এপ্রিল নতুন দিল্লীতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে ডিএনএলএ জঙ্গি সংগঠন সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি সাক্ষরিত হওয়ার পর রবিবার কার্বি-আংলং জেলার ধনশিরিতে ডিএনএলএ জঙ্গি সংগঠনটির নেতাদের স্বাগত জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ডিএনএলএ জঙ্গি সংগঠনের চেয়ারম্যান ইতিকা ডিফুসা বলেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের কাছাকাছি থাকা ডিমাসা বসতি প্রধান অঞ্চল গুলি ডিমা হাসাও জেলায় সংলগ্ন করা হবে। তবে রাজ্যের অন্য ডিমাসা বসতি প্রধান অঞ্চল গুলির জন্য ডিমাসা কল্যান পরিষদ গঠন করা হবে। তিনি বলেন ডিমাসা জনজাতি অঞ্চল গুলির উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার ৫০০ কোটি টাকা করে মোট এক হাজার কোটি টাকা প্রদান করবে বলে জানিয়ে ইতিকা ডিফুসা বলেন রাজনৈতিক ভাবে সাংসদ ও বিধায়কের জন্য তারা দাবি উত্থাপন করবেন যাতে ডিমাসা জনগোষ্ঠীকে শক্তিশালী রূপে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ডিমাসা বসতি অঞ্চল গুলির উন্নয়ন হয়। জঙ্গি সংগঠনটির চেয়ারম্যান আরো বলেন ডিমাসা বসতি স্থান সমূহ ফিরিয়ে দিতে পূর্বের সরকার কোনও গুরুত্ব প্রদান করেনি তবে কিন্তু এইবার রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা আমাদের সহযোগিতা করার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিকদের ইতিকা ডিফুসা বলেন আগামী একমাসের মধ্যে ডিএনএলএ জঙ্গি সংগঠনের ১৭৯ জন সদস্য আনুষ্ঠানিক ভাবে অস্ত্র সমর্পণ করার পর জঙ্গি সংগঠনটি ভেঙ্গে দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উপর পূর্ণ আস্থা রেখে শান্তি চুক্তিতে সন্নিবিষ্ট হওয়া সব দফা শীঘ্রেই কার্যকরী হবে আশা প্রকাশ করেন ইতিকা ডিফুসা।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top