News Flash

  • Home
  • বিদেশ
  • মে দিবসে ফ্রান্সে সংঘর্ষে ১০৮ পুলিশ আহত, আটক ২৯১ জন
Image

মে দিবসে ফ্রান্সে সংঘর্ষে ১০৮ পুলিশ আহত, আটক ২৯১ জন

প্যারিস, ২ মে (হি.স.) : মে দিবসের পদযাত্রাকে কেন্দ্রে করে ফ্রান্সে সংঘর্ষ । পেনশন সংস্কার ইস্যুতে সোমবার ট্রেড ইউনিয়নগুলো মে দিবসের পদযাত্রাকে সরকার-বিরোধী বিক্ষোভে রূপ দেওয়ার পর এই সংঘর্ষ বাঁধে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশজুড়ে আটক হয়েছেন অন্তত ২৯১ জন। প্যারিস ও অন্যান্য শহরে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। অবসরের সময়সীমা বাড়ানো নিয়েই লোকজন বিক্ষোভে নামে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জিরাল্ড ডারমানিন বলেন, প্রধান ইউনিয়ন-নেতৃত্বাধীন মিছিলের ফাঁকে বেশ কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে ২৯১ জনকে।
তিনি বলেন, প্যারিসে ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আর প্যারিস থেকে আটক করা হয়েছে ১১১ জনকে। পুলিশের এক কর্মকর্তা পেট্রোল বোমার সামনে পড়ে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

ফ্রান্সে অবসরে যাওয়ার বয়স ৬২ বছর থেকে ৬৪ বছর বাড়ানোর নিয়মের প্রতিবাদে দেশজুড়ে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা হাতে ব্যানার নিয়ে সামাজিক বিচারের আহ্বান জানান এবং তাদের দাবি- হয় প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগ নয়তো এই পেনশন আইনের প্রত্যাহার।
ফ্রান্সের প্রধানমন্ত্রী লিসাবেথ বোর্নে টুইটে এই সংঘর্ষকে অগ্রহণযোগ্য হিসেবে মন্তব্য করেছেন।

এর আগে গত ১৫ এপ্রিল ফ্রান্সের সাংবিধানিক পরিষদ পেনশন সংস্কারে সমর্থন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আইনটি পাস হয়।-

Releated Posts

ভারত ও সেশেলসের মধ্যে বাণিজ্য, ডিজিটাল পেমেন্ট ও কৃষি সহযোগিতা জোরদারে একাধিক চুক্তি

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের সেশেলস সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য, ডিজিটাল…

ByByNews Desk Jun 28, 2026

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগজনক চিত্র, প্রকাশ্যে গবেষণাধর্মী প্রতিবেদন

ঢাকা, ২৮ জুন (আইএএনএস): সংবিধানে শিক্ষাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং সামাজিক প্রয়োজন হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, সমতাভিত্তিক ও…

ByByNews Desk Jun 28, 2026

ভারত-সেশেলস সম্পর্কের কেন্দ্রে ভারত মহাসাগরের নিরাপত্তা, জলদস্যুতা ও মাদক পাচার রুখতে যৌথ অঙ্গীকার: প্রেসিডেন্ট হারমিনি

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরের নিরাপত্তাই ভারত-সেশেলস সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি বলে জানালেন সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি।…

ByByNews Desk Jun 28, 2026

ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তুলতে চাই: সেশেলসে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top