News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমলিঙ্গে বিবাহে আইনি স্বীকৃতি না দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারক বিশ্ব হিন্দু পরিষদের
Image

সমলিঙ্গে বিবাহে আইনি স্বীকৃতি না দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারক বিশ্ব হিন্দু পরিষদের


আগরতলা, ১ মে (হি. স.) : সমলিঙ্গে বিবাহে আইনি স্বীকৃতি না দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারক পাঠাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসনের মাধ্যমে ওই স্মারক পাঠানো হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আজ বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপ-প্রান্ত এবং পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে ডেপুটি ম্যাজিষ্ট্রেটের সাথে দেখা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে। তাতে, সমলিঙ্গে বিবাহে আইনি বৈধতা না দেওয়ার আবেদন জানানো হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপ-প্রান্ত প্রচার প্রসার প্রমুখ তুষার ভৌমিক বলেন, ভারতীয় সংস্কৃতিতে ছেলে ও মেয়ের মধ্যে বিবাহের প্রচলন রয়েছে। কিন্তু, অতি ক্ষুদ্র অংশের মানুষ পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণ ভারতে করতে চাইছেন। তাতে, দেশের সমাজ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত হবে বলে দেশের অধিকাংশ মানুষ নিশ্চিত।
প্রসঙ্গত, সমলিঙ্গে বিবাহ সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ মনে করে, বিবাহ সংক্রান্ত আইন সংশোধন আইনসভায় বিবেচনা হোক। আদালতে সমলিঙ্গে বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার বদলে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আইনসভার হাতেই তুলে দেওয়ার ক্ষেত্রে যৌক্তিকতা রয়েছে। ফলে, বিশেষ বিবাহ আইন ১৯৫৪-র সংশোধন নিয়ে আদালত কোন পদক্ষেপ না নিলেই সমাজের কল্যাণ হবে বলে বিশ্ব হিন্দু পরিষদ মনে করে।
পরিষদের দাবি, দেশের ৯৯.৯৯ শতাংশের মানুষ সমলিঙ্গে বিবাহের বিরুদ্ধে রয়েছেন। তাই, পরিষদের ৪৪টি প্রান্ত এবং কয়েক হাজার কমিটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন ডেপুটি ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ রায়ের কাছে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপপ্রান্তের সম্পাদক শংকর রায় এবং ত্রিপুরা উপপ্রান্তের সংগঠন মন্ত্রী মহেন্দ্র পাল সিং, ত্রিপুরা উপ-প্রান্ত প্রচার প্রসার প্রমুখ তুষার ভৈমিক, পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক মনোজ কুমার দেবনাথ, বজরং দলের সহ-সংযোজক সুমন ধানুক, মাতৃশক্তির মুনমুন দাস প্রমুখ। 

Releated Posts

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top