News Flash

  • Home
  • দেশ
  • পুঞ্চে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বিহারের দুই বাসিন্দা-সহ গুরুতর আহত ৪ জন
Image

পুঞ্চে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বিহারের দুই বাসিন্দা-সহ গুরুতর আহত ৪ জন

পুঞ্চ, ১ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছেন ৪ জন। আহত ৪ জনের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনও ধরে যায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার কাজী মোড় এলাকায় একটি বাড়িতে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে কাজী মোড়ের বাসিন্দা কামার দীন নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণেই এই বিপত্তি। গ্যাস সিলিন্ডার ফেটে ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-বিহারের বাসিন্দা হাসান মীর ও বিহারের বাসিন্দা সুরজ পাটিল এবং কাজী মোড়ের বাসিন্দা মহম্মদ শাহিদ এবং উত্তর প্রদেশের বাসিন্দা জাভিদ।

Releated Posts

২১ দিনের অনশনের পর দুর্বল সোনম ওয়াংচুক, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল: সফদরজং হাসপাতাল

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ২১ দিনের অনশন শেষে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি জলবায়ু আন্দোলনকারী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের…

ByByNews Desk Jul 18, 2026

তৃণমূলের স্থগিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার ‘ভুয়ো লেনদেন’ খতিয়ে দেখছে ইডি: ব্যাঙ্কের কাছে তথ্য তলব

কলকাতা, ১৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের স্থগিত (ফ্রিজ) থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটিতে ১৬৪ কোটি টাকার কথিত…

ByByNews Desk Jul 18, 2026

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার পাকিস্তানের নেই, সন্ত্রাসে মদতই তাদের রাষ্ট্রনীতি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ জুলাই(আইএএনএস): সীমান্ত-পার সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ফের সরব হল ভারত। শুক্রবার নিয়মিত সাংবাদিক বৈঠকে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই জওহর বিশ্ববিদ্যালয়ে বুলডোজার অভিযান: যোগী সরকারকে কংগ্রেসের নিশানা

লখনউ, ১৭ জুলাই (আইএএনএস) : রামপুরের মোহাম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার প্রস্তাবকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top