News Flash

Image

জেইই মেইনস পরীক্ষায় আজমল সুপার ৪০-এর সঞ্জিত বিশ্বাসের অসাধারণ সাফল্য

করিমগঞ্জ (অসম), ১ মে (হি.স.) : সদ্যঘোষিত জেইই (মেইনস) পরীক্ষায় চমকপ্রদ সফলতার মাধ্যম রাজ্যের মধ্যে সুনাম অর্জন করল আজমল সুপার-৪০। ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে সর্বভারতীয় পর্যায়ে ১৮৫-তম (এসসি সংরক্ষণ) স্থান দখল করেথেন আজমল সুপার-৪০-এর ছাত্র সঞ্জিত বিশ্বাস।

উল্লেখ্য, প্রতি বছর নিট পরীক্ষায় উত্তরপূর্ব ভারতে এক উজ্জ্বল পরিচয় লাভ করে আসছে আজমল সুপার-৪০। এ-বছর জেইই (মেইনস) পরীক্ষায় সঞ্জিত বিশ্বাস ৯৯.২৫ শতাংশ, আব্রার ফাহিমুল ৯৮.৮০ শতাংশ, আশ্রাফুলে ৯৮.৭১, অপূর্ব কুমার ৯৮.১৬ এবং আব্দুল্লাহ ৯৭.১২ শতাংশ লাভ করে অসমকে গৌরব এনে দিতে সক্ষম হয়েছেন। তাঁদের এই সাফল্যে উৎফুল্লিত আজমল ফাউন্ডেশনের ন্যাসরক্ষী মওলানা বদরউদ্দিন আজমল এবং সিরাজউদ্দিন আজমল।

আজ সোমবার আজমল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সঞ্জিত বিশ্বাসের সাথে তাঁর মাকেও উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ড. খসরুল ইসলাম, জেনারেল ম্যানেজার ড. এমআরএইচ আজাদ এবং আজমল সুপার-৪০-এর প্রজেক্ট হেড আব্দুল কাদির।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top