News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারাকালে কৈলাসহরে তিনটি গবাদী পশু উদ্ধার
Image

পাচারাকালে কৈলাসহরে তিনটি গবাদী পশু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ ঊনকোটি জেলার কৈলাসহর আন্তর্জাতিক সীমান্ত এলাকাটি গরু পাচারকারীদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে৷ পশ্চিমবঙ্গের পর ত্রিপুরার কৈলাসশহরও কী গরু পাচারের অন্যতম ভূমি হয়ে উঠছে? প্রায়ই কৈলাসহর থেকে গরু বাংলাদেশে পাচার হচ্ছে৷  হাজার হাজার গরু কৈলাসহর দিয়ে বাংলাদেশ পাচার হচ্ছে৷এতে লক্ষ লক্ষ টাকা উপার্জন হচ্ছে৷ কিন্তু  ত্রিপুরার এই কেষ্ট মন্ডল কে?  ত্রিপুরার কৈলাশহর গরু পাচারের ইন্দো-বাংলা করিডোর হয়ে উঠছে৷ আবারও মহাদেবের সাড় সহ মোট তিনটি গরু উদ্ধার  হয়েছে৷ ঘটনায় চাঞ্চল্য কৈলাসহরে৷ ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর দুর্গানগর এলাকা দিয়ে নম্বর বিহীন মালবাহী টুকটুক দিয়ে সমরুর পাড় এলাকা থেকে গরুগুলি নিয়ে আসার সময় দুর্গানগর এলাকাবাসীদের নজরে পড়ে এবং গাড়ি সহ তিনজনকে আটক করে৷ পরবর্তী সময়ে কৈলাশহর থানায় খবর দেওয়া হয় কৈলাশহর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার খবর পেয়ে সাথে সাথে হিন্দু  মঞ্চের সদস্য অজয় দাস ঘটনাস্থলে পৌঁছায় এবং কৈলাশহর থানার পুলিশ  গাড়িটিকে আটক করে কৈলাশহর থানায় নিয়ে যায়৷ এই বিষয়ে কৈলাসহর থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ 

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top