News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের নবিনগরে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করল পুলিশ
Image

বিশালগড়ের নবিনগরে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ বিশালগড় নবীনগর খোয়ারিয়া এলাকার শ্বশুরবাড়ির হাতে আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করলো বিশালগড় থানার পুলিশ৷ বিশালগড় নবীনগর খোয়ারিয়া এলাকায় গৃহবধূ পায়েল দেবনাথের উপর শশুর শশুর বাড়ির লোকজন বিগত চার মাস ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালায়৷  জানা যায় ফেসবুকের মধ্যে দিয়ে পায়েল দেবনাথ ও প্রসেনজিৎ শীলের মধ্যে ভালোবাসার শুরু৷ বিয়ের মধ্যে দিয়ে তাদের জীবনে পরিণয় ঘটে৷ পরবর্তী সময়ে পায়েল দেবনাথের স্বামী প্রসেনজিৎ শীল স্ত্রীকে বাড়ি রেখে চলে যায় মিজোরাম কাজের উদ্দেশ্যে৷ তারপর থেকে শুরু হয় পায়েল দেবনাথের উপর শ্বশুরবাড়ির লোকেদের শারীরিক ও মানসিক অত্যাচার৷ বাধ্য হয়ে পায়েল দেবনাথ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর পরিবারের লোকেরা দারস্ত হয় বিশালগড় মহিলা থানায়৷৷রবিবার দুপুর একটা ৩০ মিনিটে বিশালগড় মহিলা থানার পুলিশ নবীনগর খোয়ারিয়া এলাকা থেকে শ্বশুরবাড়ির হাতে নির্যাতিত গৃহবধূ পায়েল দেবনাথকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top