News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অরুন্ধতীনগর সর্বধর্ম মিশন কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

অরুন্ধতীনগর সর্বধর্ম মিশন কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ অরুন্ধতীনগর  সর্বধর্ম মিশন প্রধান কার্যালয়ে রবিবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার এবং এলাকার বিধায়ক মিনারানী সরকার৷  জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার৷ রবিবার অরুন্ধতীনগর সর্বধর্ম মিশন প্রধান কার্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এই আহ্বান জানান৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন রক্তদানের মত মহৎ কাজ আর কিছুই হতে পারে না৷ রক্তের কোন জাত নেই ধর্ম নেই৷ মেয়র বলেন বিগত বিধানসভা নির্বাচনের জন্য বেশ কিছুদিন রক্তদান শিবিরের তেমন কোন আয়োজন করা সম্ভব হয়নি৷ ফলে রাজ্যের সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি দেখা দিয়েছিল৷ সেই ঘাটতি পূরণের জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের সকল স্তরের জনগণ বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ও ধর্মীয় সংগঠন সহ সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন৷  সেই আহবানের সারা দিয়ে রক্ত দানে ব্যাপক সাড়া মিলতে শুরু করেছে বলে জানিয়েছেন মেয়র৷  রবিবার আগরতলা সর্বধর্ম মিশন অরুন্ধতীনগর প্রধান কার্যালয়ে শ্রী শ্রী গুরুমহারাজ শ্রী শ্রী লবচন্দ্র ১৪১তম জন্মোৎসব উপলক্ষ্যে রক্ত দান উৎসব অনুষ্ঠিত হয় স্মৃতি মন্দিরে৷ মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার  ছাড়াও এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কপর্োরেটর বাপি দাস ,কপর্োরেটর অভিজিৎ মল্লিক, কপর্োরেটর অলক রায় সহ অন্যান্য রা৷

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top