News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে অবসরের মেয়াদ ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত বাড়ানোর ত্রিপুরা হাই কোর্টের রায় বাতিল করল সুপ্রিম কোর্ট
Image

অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে অবসরের মেয়াদ ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত বাড়ানোর ত্রিপুরা হাই কোর্টের রায় বাতিল করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে অবসরের মেয়াদ ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত বাড়ানোর ত্রিপুরা হাই কোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এ-বিষয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি আহসানুদ্দিন আমানউল্লাহ-র বক্তব্য, চাকুরীতে কর্মচারীদের বয়সসীমা সহ যাবতীয় নীতি-নির্দেশিকা নির্ধারণের এক্তিয়ার একমাত্র রাজ্য সরকারের রয়েছে। এক্ষেত্রে হস্তক্ষেপ সাধে না।
প্রসঙ্গত, আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা নিযুক্ত হন। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৯০ শতাংশ অর্থ বহন করছে। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে বয়সসীমা ৬৫ বছর করেছে। বেশ কিছু রাজ্য ওই নিয়ম লাঘু করেছে। কিন্তু, ত্রিপুরা সরকার রাজ্যে ওই নিয়ম চালু করেনি। তাতে, অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের বয়স ৬৫ বছর করার জন্য ত্রিপুরা হাই করতে রিট মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২০২১ সালে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের মেয়াদ ৬০ থেকে বৃদ্ধি করে ৬৫ বছর করার জন্য ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছিল। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। গত ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ওই মামলায় রায় দিয়েছে এবং ত্রিপুরা হাই কোর্টের রায় বাতিল করেছে। তবে, ওই সময়ের মধ্যে যাঁরা হাই কোর্টের রায়ে উপকৃত হয়েছেন তাঁদের কাছ থেকে কিছুই ফেরত নিতে পারবে না ত্রিপুরা সরকার, এমনই নির্দেশ দিয়েছে।
ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে আবেদন রেখেছিল, অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হলে নতুনদের চাকুরীতে সুযোগ দেওয়ার প্রক্রিয়া বিলম্ব হবে। সুপ্রিম কোর্টের ত্রিপুরা সরকারের ওই আবেদনে সহমত পোষণ করেছে। সাথে চাকুরীতে কর্মচারীদের সমস্ত নীতি নির্ধারণে ত্রিপুরা সরকারকে সম্পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top