News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্র: সড়ক দুর্ঘটনায় হরিয়ানার পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু
Image

মহারাষ্ট্র: সড়ক দুর্ঘটনায় হরিয়ানার পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু

চণ্ডীগড়/নাগপুর, ২৯ এপ্রিল(হি.স.) : শনিবার সকালে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন হরিয়ানার পুলিশ ইন্সপেক্টরে নেহা চৌহান এবং একজন অভিযুক্ত সহ তিন পুলিশ কর্মী আহত হন। আহতদের ওয়ার্ধা জেলার সাভাঙ্গি মেঘে গ্রামে অবস্থিত আচার্য বিনোবা ভাব গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কামুক্ত ও স্থিতিশীল বলে জানা গেছে।

হরিয়ানার পঞ্চকুলার পুলিশ দল একটি মামলায় অভিযুক্ত বৈজনাথ মধুকর শিবদেকে গ্রেফতার করার পর মহারাষ্ট্রের পারভানি থেকে ফিরছিল। হরিয়ানার পঞ্চকুলা পুলিশের জিপসি আজ সকাল ৭.৩০ টায় ওয়ার্ধা জেলার পিম্পরি-মেঘের কাছে পান্ডারকাওয়াদা গ্রামের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় পঞ্চকুলা পুলিশের সাহসী পুলিশ আধিকারিক নেহা চৌহান ঘটনাস্থলেই মারা যান এবং অভিযুক্ত বৈজনাথ শিবদে সহ হরিয়ানা পুলিশের ৩ কর্মী আহত হন।
আহত পুলিশদের মধ্যে রয়েছেন বিট্টু ওরফে শমসের জগদা (২৮), সানি কুমার (২৮) এবং সাবিন্দর সিং (৪১)। দুর্ঘটনার পর আহত সকলকে স্থানীয় আচার্য বিনোবা ভাবে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের প্রশাসনিক আধিকারিক রাজেশ সাভালাখে জানিয়েছেন, হরিয়ানার ৩ জন পুলিশ কর্মী এবং অভিযুক্তসহ মোট ৪ জনকে সকালে হাসপাতালে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে সকলের চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকরা। বর্তমানে আহত সকলের অবস্থা আশঙ্কামুক্ত। তার স্বাস্থ্যের ওপর নজর রাখছেন চিকিৎসক দল।

Releated Posts

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বকে ভারতের সন্ত্রাসবিরোধী নীতি দেখিয়েছিল: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে ২০১৬…

ByByNews Desk Sep 27, 2026

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top