News Flash

  • Home
  • দেশ
  • জেলবন্দি মাফিয়া মুখতার আনসারি দোষীসাব্যস্ত; ১০ বছরের সাজা, ৫ লক্ষ জরিমানা করল আদালত
Image

জেলবন্দি মাফিয়া মুখতার আনসারি দোষীসাব্যস্ত; ১০ বছরের সাজা, ৫ লক্ষ জরিমানা করল আদালত

গাজীপুর, ২৯ এপ্রিল (হি.স.): একটি গ্যাংস্টার মামলায় জেলবন্দি মাফিয়া মুখতার আনসারিকে দোষী সাব্যস্ত করেছে উত্তর প্রদেশের গাজীপুরের এমপি এমএলএ আদালত। শনিবার মুখতার আনসারিকে দোষীসাব্যস্ত করেছে গাজীপুরের এমপি এমএলএ আদালত। একইসঙ্গে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত।

উল্লেখ্য, ২০০৫-এ বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে অপহরণ করে খুন করা হয়, সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন মুখতার আনসারি। ২০০৭-এ মুখতার আনসারির বিরুদ্ধে গ্যাংস্টার আইনে মামলা রুজু করে পুলিশ। তার বিরুদ্ধে খুন ও অপহরণের মামলাও দায়ের হয়েছিল। প্রসঙ্গত, এই মামলায় অন্যতম অভিযুক্ত বহুজন সমাজ পার্টির নেতা তথা মুখতারের ভাই আফজল আনসারিও। এদিন রায় ঘোষণার পর এই নিয়ে প্রতিক্রিয়া দেন নিহত বিজেপি বিধায়কের স্ত্রী অলকা রাই। ‘বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে’ বলে জানান তিনি।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top