News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের সমস্ত গ্যারান্টি ভুয়ো; প্রতিশ্রুতি মিথ্যে, সমস্ত উদ্যোগ শুধু নিজেদের স্বার্থে : অমিত শাহ
Image

কংগ্রেসের সমস্ত গ্যারান্টি ভুয়ো; প্রতিশ্রুতি মিথ্যে, সমস্ত উদ্যোগ শুধু নিজেদের স্বার্থে : অমিত শাহ

কাটাপাড়ি, ২৯ এপ্রিল (হি.স.) : কর্ণাটকে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচার। হাতে আর বেশি দিন বাকি নেই, বিশেষ তৎপরতার সঙ্গে নির্বাচনী প্রচার করছে বিজেপি ও কংগ্রেস-সহ সমস্ত রাজনৈতিক দল। শনিবার কর্ণাটকের কাটাপাড়ির একটি নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, “যখন কংগ্রেসেরই কোনও গ্যারান্টি নেই, তখন আপনারাই কল্পনা করতে পারেন তাঁদের ‘গ্যারান্টি কার্ড’ এর মূল্য কত! কংগ্রেসের সমস্ত গ্যারান্টি ভুয়ো, সমস্ত প্রতিশ্রুতি মিথ্যা এবং সমস্ত উদ্যোগ দেশের সেবা করার জন্য নয়, নিজেদের প্রয়োজন মেটাতে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “কংগ্রেস বরাবরই ভোট-ব্যাঙ্কের রাজনীতিতে নেমেছে। কংগ্রেসকে পিএফআইকে সমর্থন ও শক্তিশালী করেছে। কংগ্রেস নিজস্ব উদ্দেশ্য পূরণের জন্য দেশের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে খেলা করেছে। অন্যদিকে বিজেপি, দেশের নিরাপত্তার জন্য নিবেদিত, পিএফআই-কে নিষিদ্ধ করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ দক্ষিণ ভারত নিশ্চিত করেছে বিজেপি। জনগণের উদ্দেশে অমিত শাহ বলেছেন, আপনাদের একটি ভোট আসলে কর্ণাটকের ভবিষ্যত সুরক্ষিত এবং নিশ্চিত করার জন্য একটি ভোট। যদি কেউ দক্ষিণ কর্ণাটককে নিরাপদ করতে পারে, তা শুধুমাত্র বিজেপিই তা করতে পারে এবং অন্য কেউ পারবে না।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top