News Flash

  • Home
  • দিনের খবর
  • বন্‌ধের বিরোধিতায় কোচবিহারে পাল্টা মিছিল তৃণমূলের
Image

বন্‌ধের বিরোধিতায় কোচবিহারে পাল্টা মিছিল তৃণমূলের

কোচবিহার, ২৮ এপ্রিল (হি. স.) : শুক্রবার বিজেপির ডাকা বন্‌ধের বিরোধিতা করে কোচবিহার শহরে পাল্টা মিছিল বার করল তৃণমূল। মিছিলে যোগ দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসচালক এবং তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা।

নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ। সেখানেই এবার পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবক তাঁদের কর্মী বলে দাবি বিজেপির । প্রতিবাদে, আজ উত্তরবঙ্গের ৮ জেলায় ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধ সফল করতে শুক্রবার সকাল থেকেই বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বের করেন। উত্তরবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্‌ধের শুরুতেই অশান্তির আবহ কোচবিহার শহরে। বনধ রুখতে তৃণমূলের একটি পালটা মিছিল লাঠি-সোটা নিয়ে চাকির মোড় এলাকায় বের হয়। তারা বেশ কিছু বনধ সমর্থনকারীদের পেছনে তাড়া করে তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কোনওভাবে তাদের নিয়ন্ত্রণ করে। এরপর বনধের বিরুদ্ধে তৃণমূলের মিছিলটি চাকির মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা সমস্ত বাসকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর কর্মসূচি রয়েছে তাঁর। ফলে বনধ রোখাটা তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

Releated Posts

কর্ণাটক বিধানসভা ও পরিষদের প্রিসাইডিং অফিসার পদে মনোনয়ন জমা জিএস পাটিল ও সেলিম আহমেদের

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটক বিধানসভার স্পিকার পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। মুখ্যমন্ত্রী ডিকে…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতার সরকারি হাসপাতালে মহিলা নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার কেন্দ্রীয় অংশে অবস্থিত রাজ্য সরকারের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রহস্যজনক পরিস্থিতিতে…

ByByNews Desk Aug 13, 2026

কর্ণাটক বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কন্নড় সংগঠনগুলি: শিবকুমার

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুকে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে ডাকা কর্ণাটক বন্‌ধ প্রত্যাহার করা হবে বলে কন্নড়…

ByByNews Desk Aug 13, 2026

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top