News Flash

  • Home
  • দেশ
  • মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, দিল্লির ওপর একাধিক বিধিনিষেধ
Image

মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, দিল্লির ওপর একাধিক বিধিনিষেধ

নয়াদিল্লি, ২৮ এপ্রিল(হি.স.) : আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শুরুটা একেবারেই ভালো নয়। হারতে হয়েছে পরপর পাঁচটি ম্যাচ। তবে সে জায়গা থেকে এখন ঘুরে দাঁড়িয়েছে দিল্লি ক্যাপিটাল। টানা দুই ম্যাচ জিতে কিছুটা স্বস্তি দিল্লি শিবিরে। তবে ভালো সময়ের শুরুতেই দিল্লি পড়েছে এক ঘৃণ্য অভিযোগের মুখে।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক পার্টি। সেই পার্টিতে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে দিল্লির এক খেলোয়াড়ের বিরুদ্ধে। আর এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এই পরিস্থিতিকে সামাল দিতে কঠোর হয়েছে দিল্লি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। খেলোয়াড়দের আচরণে নিয়ন্ত্রণ আনার জন্য বিধিনিষেধ এতটাই কঠোর করা হয়েছে যে, বাইরে থেকে কেউ হোটেলে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে এলেও ম্যানেজমেন্টের অনুমতি নিতে হবে।

আচরণবিধিতে জানানো হয়েছে, ‘খেলোয়াড়রা রাত ১০টার পর তাঁদের পরিচিতদের নিজস্ব ঘরে আনতে পারবেন না।’ এমনকি অতিথিদের রুমে আপ্যায়নও করা যাবে না। আপ্যায়ন করতে হলে রেস্তোরাঁ বা কফিশপে করতে হবে। তাছাড়া আচরণবিধি লঙ্ঘন করা হলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিল বা জরিমানা করা হবে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top