News Flash

  • Home
  • প্রধান খবর
  • নকশাল হামলায় শহিদ সেনাদের মৃতদেহকে বিদায় জানালেন মুখ্যমন্ত্রী
Image

নকশাল হামলায় শহিদ সেনাদের মৃতদেহকে বিদায় জানালেন মুখ্যমন্ত্রী

দান্তেওয়াড়া, ২৭ এপ্রিল(হি.স.) : মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আরানপুর নকশাল হামলায় শহিদ ডিআরজি জওয়ানদের মৃতদেহ কাঁধে নিয়ে তাঁদের নিজ নিজ গ্রামে পাঠালেন। বৃহস্পতিবার তিনি শ্রদ্ধা জানাতে জেলা সদরের কার্লি পুলিশ লাইনে পৌঁছান। তিনি শহিদদের প্রণাম করেন মৃতদেহে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী বাঘেল শহিদ সেনাদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তাম্রধ্বজ সাহু, বস্তার সাংসদ দীপক বৈজ, সাংসদ ফুলদেবী নেতাম, বিজাপুরের বিধায়ক বিক্রম মাদাভি, দান্তেওয়াড়ার বিধায়ক দেবতি কর্মা, জেলা পঞ্চায়েত সভাপতি তুলিকা কর্মা, ডিজিপি অশোক জুনেজা, এডিজি নকশাল বিবেকানন্দ সিনহা, বস্তার কমিশনার শ্যাম ধাওয়াদে, আইজি বস্তার প্রমুখ। সুন্দররাজ পি কালেক্টর বিনীত নন্দনওয়ার, পুলিশ সুপার সিদ্ধার্থ তিওয়ারি এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৬ এপ্রিল নকশাল হামলায় ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন চালক নিহত হন। সমস্ত জওয়ান একটি পিক আপ গাড়িতে যাতায়াত করছিলেন। ডিআরজি জওয়ানরা একটি অপারেশন থেকে ফিরছিলেন, সেই সময় মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার জেরে জওয়ানরা শহিদ হন।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top