News Flash

Image

সড়ক সংস্কারের দাবিতে শিলচর কালাইন ৫৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ


শিলচর (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : শিলচর শহরকে যানজট মুক্ত করতে উচ্ছেদ অভিযানে নেমেছে কাছাড় জেলার প্রশাসন । গতকাল বুধবার শহরের প্রধান প্রধান এলাকায় উচ্ছেদ অভিযান চলে প্রশাসনের পক্ষ থেকে । অন্যদিকে সড়ক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার শিলচর-কালাইন ৫৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ ভুক্তভোগী জনতার ।

বৃহস্পতিবার তারাপুর শিববাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচর কালাইন ৫৭ নম্বর জাতীয় সড়কের পৃথক পৃথক জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালেন স্থানীয়রা ।

দীর্ঘদিন থেকে তারাপুর শিববাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। বার বার এনিয়ে প্রশাসনকে অবগত করলে কোন লাভ হয়নি ।
বৃহস্পতিবার স্থানীয়রা তারপুর রায়গড় ও অসমিয়া বস্তিতে রাস্তা অবরোধ করে এক প্রতিবাদী কর্মসূচি পালন করেন । আগামী ভোট বয়কটের হুমকি দিয়ে সড়কে অবরোধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, বিগত কয়েক বছর থেকে তারাপুর শিব বাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। মেরামতের জন্য অনেকবার প্রতিবাদ ও রাস্তা অবরোধ করেছেন, কিন্তু তাতে কোন লাভ হয়নি । শিলচরের বিধায়ক ও সাংসদ সহ জেলাশাসককে অনেকবার এই রাস্তাটি মেরামত করার জন্য আবেদন জানালেও কাজের কাজ কিছু হয়নি । তাই তারা বাধ্য হয়ে আরো একবার আন্দোলনে নেমেছেন ।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top