News Flash

Image

অনুব্রত কন্যা সুকন্যার ৩ দিনের ইডি হেফাজত

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি. স.) : গরু পাচার মামলায় দিল্লিতে গ্রেফতারের পর ধৃত অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । আয় বহির্ভূত সম্পত্তি মামলায় দিল্লির রাউস এভিনিউ কোর্টে বৃহস্পতিবার সুকন্যা মণ্ডলকে পেশ করা হলে ইডির তরফে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। উল্টোদিকে সুকন্যার আইনজীবী পুলিশি হেফাজতের বিরোধিতা করেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক সুকন্যাকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। বেশ কিছু বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তাঁর থেকে কোনও সদুত্তর পাননি। শেষ পর্যন্ত সন্ধে সাড়ে ছ’টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।গতকালই দিল্লির আরএমএল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আবার প্রবর্তন ভবনে ইডির অফিসে নিয়ে আসা হয় সুকন্যাকে।আজ তাকে রাউজ এভিনিউ কোর্টে তাঁকে পেশ করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে আরও একদফা স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। এরপর দিল্লির রাউস এভিনিউ কোর্টে নিয়ে আসা হয় কেষ্টকন্যাকে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় ইডির তরফে । উল্টোদিকে সুকন্যার আইনজীবী পুলিশি হেফাজতের বিরোধিতা করেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক সুকন্যাকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top