News Flash

Image

নেশা সামগ্রী সহ আটক এক যুবক


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.): নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে অভিযান চালিয়ে গাড়িতে থাকা সাবানের বাক্সের মধ্যে ১০ গ্রাম ব্রাউন সুগার  সহ পনেরো হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। সাথে গাড়ির চালককেও আটক করা হয়েছে বলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর আসে বৃহস্পতিবার সকালে টিআর০৬এ০৪৭৩ নম্বরের গাড়ি করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী আগরতলা থেকে তেলিয়ামুড়ায় পাচার হবে। সেই মোতাবেক আজ সকাল আনুমানিক সাড়ে ৯ টা নাগাদ তেলিয়ামুড়া হাওয়াইবাড়ির নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ। নাকা পয়েন্টে গাড়িটি আসা মাত্র আটক করা হয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে সাবানের বাক্সের মধ্যে ১০ গ্রাম ব্রাউন সুগার সহ  নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে। উদ্ধার ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৪০-৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

সাথে তিনি যোগ করেন, গাড়ির চালক চাকমাঘাটের বাসিন্দা জাহিদ মিয়াকে আটক করা হয়েছে। ইতিমধ্যে গর্ণধষণ মামলায় জড়িত রয়েছে জাহিদ। বর্তমানে জামিনে ছিল বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।তাছাড়াও তার বিরুদ্ধে নেশা সামগ্রী পাচারের অভিযোগ রয়েছে, বলেন তিনি। এখন তেলিয়ামুড়ার থানার পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top