News Flash

  • Home
  • খেলা
  • রানের গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তেলিয়ামুড়া সেমিফাইনালে
Image

রানের গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তেলিয়ামুড়া সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। বাজিমাৎ তেলিয়ামুড়ার। দুর্দান্ত জয় পেয়েছে সাব্রুম মহকুমা দলকে হারিয়ে। প্রথম ম্যাচে উদয়পুরের কাছে ১০ উইকেটে হেরে তেলিয়ামুড়ার অবস্থা যথেষ্ট সঙ্গীন হলেও কার্যত  ভাগ্য সুপ্রসন্ন হয়েছে শেষ সময়ে। অপরদিকে বিশালগড়ের কাছে উদয়পুরের বিজয় রথ থেমে যাওয়ায় আখেরে তেলিয়ামুড়ার শেষ দুই ম্যাচে জয় দারুন কাজে এসেছে। চারদলীয় গ্রুপ লীগে তিন দলের পয়েন্ট সমসংখ্যক চার করে হলেও রানের গড়ের নিরিখে তেলিয়ামুড়া পেয়েছে সেমিফাইনালে খেলার ছাড়পত্র। তেলিয়ামুড়ার রানের গড় ১.৮২৩, বিশালগড়ের ১.৭২২ এবং উদয়পুরের ১.২০০‌। তেলিয়ামুড়া সাব্রুমের ম্যাচ ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। টস জিতে তেলিয়ামুড়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে দলনেতৃ প্রিয়াঙ্কা দাসের ৫০ রান, ওপেনার মমিতা দেবের ৪৩ রান এবং সেবিকা দাসের ৩১ রান উল্লেখযোগ্য। সাব্রুম দলের পাইওরি মগ ৩০ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সাব্রুম ব্যর্থতার পরিচয় দেয়। পৌষালীর দুর্দান্ত বোলিংয়ে সাব্রুমের ক্রিকেটাররা ব্যাট হাতে উইকেটে দাঁড়ালেও রান সংগ্রহ করতে পারেনি । ৬ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করতে কুড়ি ওভার ফুরিয়ে যায়। অতিরিক্ত ২৩ রান না পেলে মোট রান অর্ধশতকও হতো না। তেলিয়ামুড়ার পৌষালী দত্ত ৯ রানে ৪টি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সাফল্যের পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, সোমা পাল ও মন্দিরা দেবনাথ পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top