News Flash

  • Home
  • খেলা
  • নিয়ম রক্ষার ম্যাচে জয় দিয়ে লীগ অভিযান শেষ কমলপুরের
Image

নিয়ম রক্ষার ম্যাচে জয় দিয়ে লীগ অভিযান শেষ কমলপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। নিয়ম রক্ষার ম্যাচে কমলপুর জয় পেয়েছে। হারিয়েছে কৈলাশহরকে আট উইকেটের বড় ব্যবধানে। তবে রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে তিন দলীয় গ্রুপ লীগে শান্তিরবাজার যথারীতি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। তবে শেষ ম্যাচে জয় দিয়ে লীগ অভিযান শেষ করে ঘরে ফেরার আনন্দটাই আলাদা। যেটা আজ কমলপুর ভোগ করেছে কৈলাশহরকে হারিয়ে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে কমলপুর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে কৈলাসহর নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার এক বল আগে সব কটি উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার জুলি চ্যাটার্জির ২৪ ও সুইটি সিনহার ১৭ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে ৩৫ রান তাদের স্কোর অনেকটা বাড়িয়ে দিয়েছে। কমলপুরের রুমা দাস ১২ রানে এবং নিবেদিতা দাস ১৪ রানে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া, ববিতা সিনহা পেয়েছে দুটি উইকেট ১৮ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে কমলপুর দল ১৪.২ ওভার খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করায় নেয়। দলের পক্ষে ওপেনার রূপাঞ্জনা চক্রবর্তী ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। তাছাড়া, পায়েল নমঃশূদ্র পেয়েছে ১৪ রান। অতিরিক্ত ৩৭ রান তাদের দ্রুত জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। কৈলাশহরের সুইটি সিনহা ও পূজা ধর একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top