ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। দুর্দান্ত হ্যাট্রিক শ্রেয়া দেব-এর। শ্রেয়ার তিন গোলেই চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল। উদয়পুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বছরের মেয়েদের রাজ্যভিত্তিক স্কুল ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-০ গোলে খোয়াই জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। বিজিত খোয়াই পেয়েছে রানার্স খেতাব। বিজয়ী ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে শ্রেয়া দেব একাই তিনটি গোল করে দলকে জয়ী করার পাশাপাশি সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও জিতে নেয়। উল্লেখ্য, বুধবার বিকেলে চন্দ্রপুর স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে শক্তিশালী ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-০ গোলে পশ্চিম জেলা দলকে হারিয়ে ফাইনালে ওঠে। স্পোর্টস স্কুলের শ্রেয়া দেব তাতে হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করে। এছাড়া, মেরিনা জমাতিয়া এবং কেয়া দেববর্মা একটি করে গোল করে। অপর সেমিফাইনালে খোয়াই জেলা টাই ভেঙে ৫-৪ গোলে সিপাহিজলা জেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে। ওইদিন সকালেও হয় পাঁচটি ম্যাচ। কেবিআই মাঠে খোয়াই জেলা ৪-৩ গোলে গোমতি জেলাকে হারায়। চন্দ্রপুর স্টেডিয়ামের স্পোর্টস স্কুল ৪-০ গোলে উত্তর জেলাকে পরাজিত করে। সকালের দ্বিতীয় ম্যাচে পশ্চিম জেলা ৩-০ গোলে ধলাই জেলাকে এবং সিপাহীজলা জেলা ৪-০ গোলে ঊনকোটি জেলাকে পরাজিত করে। সকালের শেষ ম্যাচে খোয়াই জেলা ২-০ গোলে দক্ষিণ জেলাকে পরাজিত করে।

গার্লস স্কুল ফুটবলে শ্রেয়ার হ্যাটট্রিক স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন, রানার্স খোয়াই
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















