News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুমুলুঙ পরিদর্শন করলেন খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধি দল
Image

খুমুলুঙ পরিদর্শন করলেন খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধি দল


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷  বৃহস্পতিবার মেঘালয় রাজ্যের খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য টিটুস্টার ওয়েলছিলের নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল খুমুলুঙ পরিদর্শনে আসেন৷ পরিদর্শন কালে খাসি হিলসের মুখ্যনির্বাহী সদস্য ওয়েলছিলের নেতৃত্বে খুমুলুঙস্থিত প্রধান প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এডিসির মুখ্যনির্বাহী সদস্য পূনচন্দ্র জমাতিয়া সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন এবং এডিসির পক্ষ থেকে প্রতিনিধি দলকে রিসা ও পুস্পস্তবক দিয়ে বরণ করেন৷ এরপর এডিসির মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সাথে বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের নির্বাহী সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন এরা হলেন গ্রেসমেরী খারপুরি, মার্টেল এন মুখিম, মার্টচেল ওয়ালখার, টেইবর পাথব, রাংকেনসাই খারবুই৷ এছাড়া স্পেশাল সেক্রেটারী আগাস্টিন সাংপ্রিয়াং এবং ডেপুটি সেক্রটারী হেনরি সিয়েম উপস্থিত ছিলেন৷ অপর দিকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, ভূমি রাজস্ব দপ্তরের নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াৎ, মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, ক্রীড়া ও যুব কর্মসূচী দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা এবং এমডিসি অনন্ত দেববর্মা উপস্থিত ছিলেন৷ এছাড়াও  উপস্থিত ছিলেন মুখ্যনির্বাহী আধিকারিক সিকে জমাতিয়া এবং এডভাইসর ক্যাপ্ঢেন জি.এস রাঠি৷ অন্যান্য দপ্তরের প্রধান আধিকারিকগণও উপস্থিত ছিলেন৷  যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের দশটি স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যৌথভাবে দাবি জানানো হবে৷ অল এডিসি সি.ই.এম ফোরাম খাসি হিল স্বশাসিত জেলা পরিষদের সাথে টিটিএএডিসি যৌথভাবে কৃষ্টি সংসৃকতি কাস্টমারি ‘ল’, খেলাধূলা এবং সঙ্গীত নৃত্য উভয়ের মধ্যে আদান প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়েছে৷ টিটিএএডিসি কাজকর্ম সম্পর্কে মুখ্যনির্বাহী আধিকারিক সি.কে জামতিয়া বিস্তারিত তথ্য তুলে ধরেছেন৷ খাসি হিলস জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারী হেনরি সিয়েম তাদের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন৷ উভয়ের মধ্যে দীর্ঘ সময় এডিসির কাজকর্মসহ নানাহ বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ খুমুলুঙস্থিত পরিষদীয় ভবন, ত্রিপুরা ট্রাইবেল মিউজিয়াম, কামহেরিটেন্স সেন্টার, খুমুলুঙ পার্ক, ককবরক গ্রন্থাগার, খুম্পুই একাডেমী পরিদর্শন করেছেন৷ এডিসির কাজকর্ম দেখে মুখ্যনির্বাহী সদস্য টিটিএএডিসি কর্তৃপক্ষকে সাধুবাদ জানান৷ আগামীকাল রাজ্যে বসবাসরত খাসি অধ্যুষিত গ্রামে যাবার কথা রয়েছে৷ সেখানে খাসিদের সাথে মিলিত হয়ে তাদের সম্পর্কে জানবেন৷ উল্লেখ্য, খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধিদল গতকাল রাজ্যে এসে পৌঁচেছেন৷

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top