News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে মাওবাদী হামলার নিন্দা করলেন ওডিশার মুখ্যমন্ত্রী
Image

ছত্তিশগড়ে মাওবাদী হামলার নিন্দা করলেন ওডিশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ২৬ এপ্রিল (হি.স.) : ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলাকে কাপুরুষতা বলে নিন্দা করেছেন।

এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, তিনি দান্তেওয়াড়ায় নকশালদের দ্বারা জঘন্য আইইডি বিস্ফোরণের তীব্র নিন্দা করেন। এই হামলায় প্রাণ উৎসর্গকারী সকল বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা। আত্মত্যাগকারী সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রসঙ্গত, এদিন আরানপুর থানা এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবরে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের জন্য দান্তেওয়াড়া থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) বাহিনী পাঠানো হয়েছিল। অভিযানের পরে ফিরে আসার সময়, মাওবাদীরা আরানপুর রোডে আইইডি বিস্ফোরণ ঘটায়, যার ফলস্বরূপ ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন গাড়ি চালক যারা অভিযানে জড়িত ছিলেন তারা শহিদ হন। আচমকা এই ভয়াবহ বিস্ফোরণের জন্য জওয়ানরা মোটেও প্রস্তুত ছিল না। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top