News Flash

Image

ধর্মনগরে নাশকতার আগুনে পুড়ল মুদির দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর এর জেল রোডে মনতলা বাজারে মঙ্গলবার গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই হল এক মুদি দোকান৷ ধর্মনগরে আবারো নাশকতার আগুনে পুড়ে ছাই হল একটি মুদি দোকান৷  দোকানের মালিকের নাম সঞ্জিব হোড়৷ ঘটনাটি মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় ধর্মনগর জেইল রোডে মনতলা বাজারে৷ এই ঘটনায় দোকান মালিক জানিয়েছেন, রাতে দোকান মালিকের কাছে ফোনে খবর আসে দোকানে আগুন লেগেছে৷ তিনি দৌড়ে এসে দেখেন দোকানের একদিকের বাঁশের বেড়ায় আগুন জ্বলছে৷ খবর দেওয়া হয় তৎক্ষণাৎ ধর্মনগর দমকল অফিসে৷ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় দোকানটি৷ তিনি বলেন, গত ১৬ এপ্রিল ওই এলাকায় বেশ কয়েকটি বাড়ি সহ তাদের বাড়িতে হামলা চালায় একদল দুষৃকতী৷ দুষৃকতীরা দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল৷ তিনি বলেন এবারের নির্বাচনে তার বড় ভাই বিজেপি দলে ও ছোট ভাই কংগ্রেস দলের হয়ে কাজ করেছিলো৷এই অপরাধে হয়তো তার দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ তিনি জানিয়েছেন,দোকানের মালপত্র সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত থেকে আট লক্ষাধিক টাকা ৷ এই আগুনে দোকানের জিনিসপত্র সহ বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে৷ তিনি পুলিশের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন৷পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

উৎসবের মেজাজে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে দীর্ঘ লাইন

শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের…

ByByReshmi Debnath Sep 28, 2026

তেলিয়ামুড়ায় উৎসবের আবহে ভিলেজ কাউন্সিলের ভোট, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনে…

ByByReshmi Debnath Sep 28, 2026

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top