News Flash

  • Home
  • প্রধান খবর
  • বন্ধুর সিমকার্ড নিয়ে ভুয়ো কল করে কোটি টাকা প্রতারণা! দুর্গাপুরে দিল্লি পুলিশের জালে ধৃত ৩ যুবক
Image

বন্ধুর সিমকার্ড নিয়ে ভুয়ো কল করে কোটি টাকা প্রতারণা! দুর্গাপুরে দিল্লি পুলিশের জালে ধৃত ৩ যুবক

দুর্গাপুর, ২৬ এপ্রিল (হি. স.) বন্ধুর সিমকার্ড নিয়ে ভুয়ো কল করে কোটি টাকা প্রতারণার অভিযোগ। দিল্লি পুলিশের জালে ধরা পড়ল দুর্গাপুরের তিন যুবক। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের ৩ দিনের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে গেল পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের নাম দীপঙ্কর আঁকুড়ে, অনিকেশ দাস ও অর্ঘ্য মজুমদার দুর্গাপুর কোকওভেন থানার বীরভানপুর ও ডিপিএলের ক্ষুদিরাম কলোনীর বাসিন্দা। মঙ্গলবার রাত্রে ওই তিন যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
অভিযোগে জানা গেছে, ধৃত দীপঙ্কর আঁকুড়ে ও অনিকেশ দাসের কাছ থেকে সিম কার্ড নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারনা চক্র চালাত অর্ঘ্য মজুমদার। দুটি সিম কার্ড থেকে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ফোন কল করা হয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালে ১১ই মার্চ দিল্লি সাইবার ক্রাইম থানায় আর্থিক প্রতারনার একটি অভিযোগ দায়ের হয়। প্রতারকদের বিরূদ্ধে ৪২০/১২০ বি ধারায় মামলা রুজু করে দিল্লি সাইবার ক্রাইম থানার পুলিশ।
ধৃতদের বিরূদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশের ধারনা, এই তিন যুবক জামতাড়া গ্যাঙের সঙ্গে মিলে তারা এই অপরাধ সংগঠিত করত। সম্প্রতি, দিল্লি পুলিশের আধিকারিক জয়দেব মোড়ার নেতৃত্বে চার সদস্যের একটি দল দুর্গাপুরে আসে। কোকওভেন থানা এলাকা থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে। প্রতারনা চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। যদিও এ বিষয়ে দিল্লি পুলিশ মুখ খুলতে রাজি হয়নি। তবে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক দিল্লি পুলিশের হাতে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top