News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাঁথি পুরসভা দুর্নীতি মামলায় গ্রেফতার অধিকারী পরিবার ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর
Image

কাঁথি পুরসভা দুর্নীতি মামলায় গ্রেফতার অধিকারী পরিবার ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর

পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল (হি. স.) : কাঁথি পুরসভায় স্টল দুর্নীতিতে জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর নাম। সৌমেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার। তাঁকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ।

স্টল বন্টনে মোটা টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তা নিয়ে লিখিত অভিযোগ হয়েছিল কাঁথি থানায়। এই মামলার তদন্তে সৌমেন্দুকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতার হয়েছেন সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিং সহ একাধিক জন। এবার মঙ্গলবার রাতে গ্রেফতার হলেন জাভেদ।

ওই পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাভেদ। আগে তৃণমূল করলেও শুভেন্দু অধিকারীর দলবদলের পরপরেই দল বদল করেন তিনি। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু’র হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা তুলে নিয়েছিলেন তিনি। অভিযুক্তের পেশা ঠিকাদারি। তিনি এতটাই ‘অধিকারী’ ঘনিষ্ঠ যে ২০১৯ সালে লন্ডনে ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন সৌমেন্দুর সঙ্গে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top