News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ পেস বোলার অন্বেষণের ট্রায়াল ক্যাম্প আজ থেকে
Image

অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ পেস বোলার অন্বেষণের ট্রায়াল ক্যাম্প আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। একটা ক্রিকেট দলে এক বা একাধিক পেস বোলারের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবারও পেস বোলার অন্বেষণের কাজ শুরু করতে যাচ্ছে টিসিএ। ২০২৩-২৪ বিসিসিআই ক্রিকেট সেশন ইতোমধ্যে শুরু হতে যাচ্ছে। স্বাভাবিক কারণে জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠনের লক্ষ্যে প্রাথমিক উদ্যোগ হিসেবে পেস বোলার অন্বেষণের বিষয়টি অত্যন্ত জরুরী বিষয়। পেস বোলার খোঁজার বিষয়টা সামনে রেখে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে টানা দুই দিন এবং একদিন অন্তর আবার টানা ২ দিনের জন্য সারা রাজ্যব্যাপী ওপেন ট্রায়াল ক্যাম্পের আয়োজন করেছে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ ইচ্ছুক পেস বোলাররা ওই চার দিন নির্দিষ্ট তারিখ অনুযায়ী দায়িত্ব প্রাপ্ত স্পটার-এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পশ্চিম জোনাল মহকুমা: সদর, মোহনপুর, খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, সোনামুড়া, বিশালগড়ের ক্রিকেটাররা এমবিবি স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০টায় প্রদীপ কাসলিওয়াল ও দেবব্রত চৌধুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। একইভাবে, দক্ষিণ জোনাল মহকুমা: বিলোনিয়া, উদয়পুর, সাব্রুম, অমরপুর ও শান্তিরবাজারের ক্রিকেটাররা শান্তিরবাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে আগামীকাল সকাল ১০টায় বিনীত জৈন ও সুবল চৌধুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সেন্ট্রাল জোনাল মহকুমা: আমবাসা, লংতরাইভ্যালি, গন্ডাছড়া, কমলপুরের ক্রিকেটাররা আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে ২৯ এপ্রিল সকাল ১০টায় বিনীত জৈন ও বিশ্বজিৎ দে-র কাছে রিপোর্ট করতে হবে। উত্তর জোনাল মহকুমা: ধর্মনগর, কৈলাশহর, কাঞ্চনপুরের ক্রিকেটাররা ২৯ এপ্রিল, সকাল ১০টায় ধর্মনগর কলেজ স্টেডিয়ামে প্রদীপ কাসলিওয়াল ও কিশোর মুহুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top