News Flash

Image

আগুনে পুড়ে ছাই দশটি বসত ঘর

উদয়পুর(ত্রিপুরা ), ২৫ এপ্রিল (হি.স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দশটি বসত ঘর। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে দমকল কর্মীরা দ্বন্দ্বে রয়েছেন। কারণ, আগুনের সূত্রপাত নাশকতা নাকি শর্ট সার্কিট, দমকল বাহিনী নিশ্চিত হতে পারছে না। সোমবার গভীর রাতে উদয়পুর মধ্যপাড়ায় ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকলকর্মী।

বাড়ির মালিক পলাশ দাস জানিয়েছেন, সোমবার রাত আনুমানিক তিনটা নাগাদ আগুন লাগার বিষয়টি নজরে এসেছে। ভাড়াটিয়া ঘরে আগুন লাগার পর পাশের ঘরেও ছড়িয়ে পড়েছে। ভাড়াটিয়ারা সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেন। কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছাঁনোর আগেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাতে নিজ ও ভাড়াটিয়াদের মিলিয়ে দশটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার বিবরনে জনৈক দমকল কর্মী জানিয়েছেন, সোমবার গভীর রাতে উদয়পুর মধ্যপাড়ার পলাশ দাসের বাড়িতে আগুন লাগার খবর আসে। সেই খবরের ভিত্তিতে দমকলের প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছিল। কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল তাতে একটি ইঞ্জিন দিয়ে নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছিল না।তাই আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এলাকাবাসী ও দমকলকর্মীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু আগুনের সূত্রপাত নিয়ে দমকলকর্মী দ্বন্দ্বে রয়েছেন। কারণ, নাশকতার আগুনে পুড়েছে দশটি বসত ঘর, এমনটাই প্রাথমিক ধারণা ছিল। কিন্ত শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকলকর্মী।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top