News Flash

  • Home
  • দেশ
  • পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত কেদারনাথ মন্দিরের দরজা, সাজিয়ে তোলা হয়েছে ২০ কুইন্টাল ফুলে
Image

পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত কেদারনাথ মন্দিরের দরজা, সাজিয়ে তোলা হয়েছে ২০ কুইন্টাল ফুলে

রুদ্রপ্রয়াগ, ২৫ এপ্রিল (হি.স.): পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়ে গেল কেদারনাথ মন্দিরের দরজা। মঙ্গলবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেদারনাথ মন্দির। পুণ্যার্থীদের উপস্থিতিতে এদিন সকালে বাবা কেদারের মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত জগৎগুরু রাওয়াল ভীমাশঙ্কর লিঙ্গ।

২০ কুইন্টাল ফুল দিয়ে অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয়েছিল কেদারনাথ মন্দির। এদিন সকালে মন্দিরের দরজা খোলার সময় কেদারনাথ ধামে অসংখ্য তীর্থযাত্রী উপস্থিত ছিলেন। আচার-অনুষ্ঠান এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের প্রবেশদ্বার।
গত ২২ এপ্রিল থেকে শুভসূচনা হয়ে গিয়েছে চারধাম যাত্রার, পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উন্মুক্ত করে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। মঙ্গলবার থেকে উন্মুক্ত হয়ে গিয়েছে কেদারনাথ মন্দির, কেদারনাথ মন্দির খোলার পর ২৭ এপ্রিল উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দির।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top