News Flash

  • Home
  • দেশ
  • আইআইটি ছাত্রমৃত্যুতে নয়া মোড় মৃতদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের
Image

আইআইটি ছাত্রমৃত্যুতে নয়া মোড় মৃতদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, ২৫ এপ্রিল(হি.স.) : আইআইটি খড়্গপুর ছাত্রের রহস্য মৃত্যুতে বিস্ফোরক তথ্য মিলল। মঙ্গলবার ছাত্রের মৃত্যু সম্পর্কিত রিপোর্ট জমা দিল হাইকোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি ৷ ময়নাতদন্ত বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত চিকিৎসক অজয় গুপ্তের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ওই ছাত্রের মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে ৷ কিন্তু পুলিশের দেওয়া ময়নাতদন্তের রিপোর্টে তার উল্লেখ ছিল না ৷ উল্লেখ্য ফাইজানের হাতে ক্ষতচিহ্ন পাওয়া যায় ৷ কিন্তু বিশেষজ্ঞ কমিটির মতে, ছাত্রটির মৃত্যুর পর তাঁর হাত কেটে আঘাত করা হয় ৷ এতে তারা প্রমাণ করার চেষ্টা করে যে, ফাইজান আহমেদ আত্মহত্যা করেছে ৷ এভাবে তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা হয়েছে বলে মনে করছেন বিচারপতি ৷

এই রিপোর্ট দেখার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, ফাইজান আহমেদের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে ৷ তার জন্য আইআইটি ছাত্রের দেহ কবর থেকে তুলতে হবে ৷ তদন্তকারী অফিসাররা নতুন করে ময়নাতদন্তের জন্য দেহটি গুয়াহাটি থেকে কলকাতায় নিয়ে আসবেন ৷ কলকাতা মেডিক্যাল কলেজে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় বন্দোবস্ত করবে পশ্চিমবঙ্গ সরকার ৷ চিকিৎসক অজয় গুপ্ত ও প্রথমবার ময়নাতদন্ত করা চিকিৎসকও সেখানে উপস্থিত থাকবেন ৷ এক মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আগামী ৩ জুন এর পরবর্তী শুনানি ৷

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top