News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের বিরুদ্ধে তোপ অমিত শাহের, ঊন্নয়নের স্বার্থে ভোট দিতে আহ্বান কর্ণাটকের জনগণকে
Image

কংগ্রেসের বিরুদ্ধে তোপ অমিত শাহের, ঊন্নয়নের স্বার্থে ভোট দিতে আহ্বান কর্ণাটকের জনগণকে

বাগালাকোটে (কর্ণাটক), ২৫ এপ্রিল (হি.স.): উন্নয়নের স্বার্থে কর্ণাটকের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কর্ণাটকের বাগালাকোটে একটি নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ বলেছেন, “কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে সর্বকালের সর্বোচ্চ দুর্নীতি, তোষণের রাজনীতি, পারিবারিক রাজনীতি এবং দাঙ্গা হবে।”

তিনি আরও বলেছেন, “জেডি(এস)-কে ভোট দেওয়া মানে কংগ্রেসকে ভোট দেওয়া। আপনারা যদি নিজেদের ভোট কংগ্রেসে দিতে না চান, তাহলে কর্ণাটকের সার্বিক উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই বিধানসভা নির্বাচন শুধুমাত্র বিধায়ক বাছাই করার জন্য নয়, রাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার জন্য। কর্ণাটককে একটি উন্নত রাজ্যে পরিণত করার এবং এখানে রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য এই নির্বাচন।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top