News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল কেদারনাথ ধাম, সাময়িকভাবে স্থগিত পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন
Image

শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল কেদারনাথ ধাম, সাময়িকভাবে স্থগিত পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন

কেদারনাথ, ২৪ এপ্রিল (হি.স.): শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল কেদারনাথ ধাম। সোমবার সকালে ভারী তুষারপাত হয় কেদারনাথ ধাম ও সংলগ্ন পাহাড়ে, তুষারপাতের পর চারিদিক সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে। অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে কেদারনাথ ধাম। প্রসঙ্গত, ২৫ এপ্রিল, মঙ্গলবারই পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে কেদারনাথ মন্দির।এদিকে, তুষারপাতের কারণে এদিন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেদারনাথের পায়ে হাঁটা রুট ও মন্দির চত্বরে তিন থেকে চার ফুট তুষারপাত এবং আবহাওয়া দফতরের সতর্কতার কারণে কেদারনাথে তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে।হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top