News Flash

  • Home
  • দেশ
  • দুটি ট্রলারের সংঘর্ষে আগুন জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৩
Image

দুটি ট্রলারের সংঘর্ষে আগুন জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৩

বারমের (রাজস্থান), ২৪ এপ্রিল(হি.স.) : সোমবার ভোরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনাস্থল রাজস্থানের বারমের জেলার গুড়ামালানি এলাকা। দু’টি ট্রলার একে অপরের সঙ্গে ধাক্কা লাগার পরই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। ট্রলারগুলি আগুনে পুড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ট্রলারটি বিকানের থেকে নিত্তি ভর সাঁচোরের দিকে যাচ্ছিল। দ্বিতীয় ট্রেলারটিতে টাইলস ভরা ছিল। গুড়ামালানি আলপুরা হাইওয়ের কাছে দু’টি ট্রেলারের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। আগুনে তিনজন মারা গেলেও একজন ট্রলার থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার জেরে হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়। জ্বলন্ত ট্রলারের বিশাল অগ্নিশিখা যান চলাচলে বিঘ্নিত হয়। যার ফলে হাইওয়ের দু’পাশে যানজটের সৃষ্টি হয় ৷
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্তের পাশাপাশি নিহতদের নাম জানার চেষ্টা করা হচ্ছে ।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top