News Flash

Image

পাচারের আগে ট্রেন থেকে বাজেয়াপ্ত শাল কাঠ

আলিপুরদুয়ার, ২৩ এপ্রিল(হি.স.) : আলিপুরদুয়ারে ট্রেন থেকে চোরাই কাঠ বাজেয়াপ্ত করল বন দফতর । রবিবার দুপুরে আলিপুরদুয়ার জংশন রেলস্টেশন থেকে শাল কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, বামনহাটগামী লোকাল ট্রেনে করে ওই কাঠ পাচার চলছিল। খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের বামনপুর মোবাইল রেঞ্জ ও ইস্ট বামনপুর রেঞ্জের কর্মীরা এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশনে চালান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নবীকান্ত ঝা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এদিন বামনহাটগামী একটি ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এদিন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বন দফতরের কর্তারা জানিয়েছেন, চোরাই কাঠ এদিন কালচিনি স্টেশনে তোলা হয়েছিল। ওই কাঠ কোচবিহার হয়ে বামনহাটে পাচার করা হত। গত কয়েক মাসের মধ্যে একাধিকবার এভাবে কাঠ পাচারের চেষ্টা করা হয়েছে। তবে পাচারের আগেই তা বাজেয়াপ্ত করেছে বন দফতর।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top