News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আরও তিনজন করোনা আক্রান্ত, সক্রিয় রোগী বেড়ে ১৮
Image

ত্রিপুরায় আরও তিনজন করোনা আক্রান্ত, সক্রিয় রোগী বেড়ে ১৮

আগরতলা, ২১ এপ্রিল (হি. স.) : সারা দেশের পাল্লা দিয়ে ত্রিপুরাতেও করোনার সংক্রমণ বেড়েই চলেছে। স্বাভাবিকভাবেই, এই পরিস্থিতি সকলকে চিন্তায় রেখেছে। নতুন করে ত্রিপুরায় আরও তিনজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে, করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৩৫ শতাংশ। তবে, স্বস্তির বিষয় হল মৃত্যুর কোন খবর নেই। কিন্তু, সম্প্রতি একজন রোগীও সুস্থ হয়ে উঠেননি।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, নতুন করে আরটি-পিসিআরে ১২ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৮৪৭ জন মোট ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৩৫ শতাংশ। বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৮ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮০৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০২৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, নতুন করে পশ্চিম জেলায় ২ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ছয় জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top